সাঘাটায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার।

মো:জাহিদুল ইসলাম  ,গাইবান্ধার সাঘাটা উপজেলা পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজের উত্তর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পদুমশহর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: মাসুদ আর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও লাশের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031