নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২, একজনের পা বিচ্ছিন্ন

জামাল উদ্দীন,নিজস্ব প্রতিবেদক ;বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুটি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ নামে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে আলী হোসেনের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখে গুরুতর জখম হয়।শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা ও সাড়ে ১০টায় উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহতরা মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা গুরুতর আহত হন। প্রথমে সকাল ৬টার দিকে মাইন বিস্ফোরণের আলী হোসেন আহত হন। পরে সকাল ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, আজ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুটি স্থলমাইন বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এতে কেউ আহত হয়েছে কিনা জানি না।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আজ মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031