মাগুরার চাউলিয়া ইউনিয়ন ধলহরা গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তৌহিদ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারী বিকালে ধলহরা স্কুল মাঠে সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এহসানুল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ,সদস্য সচিব মনোয়ার হোসেন খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার উবায়দুর রহমান টিপু, কাজী খাইরুজ্জামান শিপন, এ্যাডঃ রুমা খাতুন, মাগুরা জেলা কৃষকদের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আলমগীর হোসেন, খাঁন আমিনুর রহমান পিকুল , জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কৃষি খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহিত বিভিন্ন কর্মসূচি এবং তারেক রহমানের ৩১ দফায় কৃষি উন্নয়নে গৃহিত পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরার চাউলিয়া ইউনিয়ন ধলহরা গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

24 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com