বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা-বিএনপি নেতা জামাল

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালাননি। তিনি বলে, ‘মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।’ উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু,সাবেক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.আনিসুর রহমান হেলাল খান , নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম বাদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসমাবেশ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031