বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের ৩১ টি গরু জব্দ!

জামাল উদ্দীন : বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে পাচার করে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩১টি মিয়ানমারের গরু জব্দ করেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। শুক্রবার (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলী বিওপি’র টহল দল সীমান্ত সড়ক সংলগ্ন রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে মালিকবিহীন এসব গরু জব্দ করেন। আটককৃত এসব গরুগুলোর আনুমানিক মূল্য ৩৪শ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে ১১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম কপিল উদ্দিন জানান, বাংলাদেশে- মিয়ানমার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই ব্যাটালিয়ন দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব গরু জব্দ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের ৩১ টি গরু জব্দ!

24 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com