মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

মো:জাহিদুল ইসলাম  : বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩১ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময়টায় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, দুইবার ঝাঁকুনি হয়েছে। তবে দ্বিতীয়বার এর তীব্রতা কম ছিলো। প্রথমবার ঝাঁকুনিতে এর স্থায়ীত্ব ছিলো ২ থেকে ৩ সেকেন্ড। এতে সবকিছু কাঁপতে থাকে। এর কয়েক সেকেন্ড পরই দ্বিতীয় ঝাঁকুনি হয়। মোট ৩১ সেকেন্ড ছিল জানা গেছে, সিলেট, শেরপুর,রংপুর, চট্টগ্রাম নীলফামারী, দিনাজপুর বগুড়া, গাইবান্ধা, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।তবে একটু শব্দ অনুতপ্ত হয় মুন্না নামের একজন ফেসবুকে লিখেছেন,এরকম ‘ভূমিকম্প জীবনের প্রথম অনুভব করলাম, তাও আবার ছিল ৩১ সেকেন্ড, এ রহমানুর রহিম আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, এতো তীব্র তাও আবার চোখের সামনে। ভয়ংকর’! এটির প্রভাবে মিয়ানমার ও ভারতের কয়েকটি রাজ্যও কম্পন হয়েছে,বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

24 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com