নওগাঁয় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও চাঁদাবাজি মামলা ৬ জন আসামি গ্রেপ্তার

নওগাঁয় রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও চাঁদাবাজি মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি ও অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক ওরফে ডলারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডলার উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলার গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০), সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031