ফকিরহাটে প্রফুল্ল মুজুমদারের চাউলের গোডাউন থেকে সরকারি ওএমএসের ৬০০ বস্তা চাউল জব্দ

তরিকুল মোল্লা;
বাগেরহাটের ফকিরহাট কেরামত আলী মার্কেটে একটি ব্যক্তিগত গোডাউন থেকে ৬০০ বস্তা ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য) এর সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এ চাল জব্দ করে। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোডাউন থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের ‘মজুমদার ভাণ্ডার’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও বারাশিয়া গ্রামের দবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫)। পুলিশ জানায়, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় সারা দেশে কম মূল্যে চাল বিক্রি চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মজুমদার ভাণ্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল বাইরে বিক্রির উদ্দেশ্যে নুরজাহান ব্রান্ডের বস্তায় পরিবর্তন হওয়ার সংবাদ পায় পুলিশ। এসময় অভিযান চালিয়ে ঘনটাস্থল থেকে সরকারি চাল জব্দ’সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। মজুমদার ভাণ্ডারের মালিকের ছেলে আশাতীত মজুমদার জানান, বগুড়ার করতোয়া চাউল কলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তারা ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওমমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন। বুধবার সকালে সেই চাল গোডাউনে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারী ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি জনপ্রিয় ব্রাণ্ডের বস্তায় পরিবর্তনের কাজ শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে তাকে ও একজন কর্মচারীকে গ্রেফতার করেন এবং খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বস্তাগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘনটাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031