রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আব্দুল জব্বার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুল হুদাকে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে ।বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর উপজেলার ধর্মগড় ইউনিয়নের অন্তর্গত ভরনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।তিনি জিআর-৬৮/২০, প্রসেস নং-৪৪/২৪ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করি। আসামিকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031