পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

এম জালাল উদ্দীন:  খুলনার দক্ষিণ অঞ্চল জুড়ে চলমান তীব্র শীতে যখন অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা ঠিক সেই সময়ই পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র নিয়ে শীতার্তদের দোরগোড়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ উপলক্ষে গত কয়েকদিনের ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার গভীর রাতেও উপজেলার কপিলমুনি, সোলাদানা, চাঁদখালী, রাড়ুলী, গড়ইখালী, লস্কর, গদাইপুর ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী সহ অসহায় ও হতদরিদ্রের মাঝে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত এ কম্বল বিনামূল্যে বিতরণ অব্যহত রয়েছে। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পিআইও অফিস সহকারী সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, মারুফ বিল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031