পাইকগাছায় মাছ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

এম জালাল উদ্দীন: পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফেশারিজ প্রজেক্ট (১ম সংশোধীত) আওতায় মাছ আহরণোত্তর পরিচর্চা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রশিক্ষক হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. কাওছার হোসেন আকন উপস্থিত ছিলেন। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ২৫ জন জেলে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031