মাহফিলে যাওয়ার পথে উপ সচিবের মৃত্যু

মো:নুরুজ্জামান খোকন :  পিরোজপুর কাউখালী উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা ও বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন বরিশালের মুলাদীতে একটি মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ২০২৪ বিকেল আনুমানিক ৫টার সময় বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় উক্ত সড়ক দুর্ঘটনা হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
ড. ফরহাদ হোসেন বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের পুত্র। শুক্রবার একটি মাহিন্দ্রায় করে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীর বাজারের উদ্দেশ্যে মাহফিলে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি হাওলাদার সেতুর মোড় অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অতঃপর টেম্পুতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হলে এলাকাবাসীর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত মাহফিল আয়োজন কমিটির সদস্য মো: জয়নুল আবেদীন জানান, অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

এ বিষয়ে মুলাদী থানার (ওসি) জহিরুল আলম কে জানতে চাইলে তিনি বলেন, উপ সচিব ড. ফরহাদের সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ ছারাও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান তিনি জানান,দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ড.ফরহাদের মৃত্যু ঘটে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031