অবহেলায় পড়ে রয়েছে তিন কি.মি রাস্তা,কয়েক গ্রামের মানুষের ভোগান্তি।দফায় দফায় আবেদন করেও হয়নি সুরাহা।

সাকিব আহসান, : প্রায় শতবর্ষী এক বটবৃক্ষের ছায়ায় গড়ে উঠেছে সাগুনী বাজার। রয়েছে সাগুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পনের থেকে বিশটি দোকান; সবমিলিয়ে একটি জমজমাট বাজার বলা যায়।
সবকিছু ঠিক থাকলেও ভোগান্তি রয়েছে এক জায়গায়। শ্রাবণের বারিধারায় বাজারের কর্দমাক্ত রাস্তা পেরোতে হিমশিম খেতে হয়, অগ্রহায়ণে চারপাশ ধুলিময় হয়ে যায়। এই চিত্র আনন্দবাজার থেকে সাটিমের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে পাওয়া যায়।
সংযোগ-রাস্তা হওয়ায় এই তিন কি.মি. রাস্তা দিয়ে বনুয়াপাড়া,কাস্তোর,মেম্বারপাড়া, সাহেবপাড়া,সাহাজীপাড়া, তেলিয়াপাড়া,রংপুরিয়াবস্তী, বাসুদেবপুর,নাফানগর,ধনীপাড়া,মালদহপাড়া,চেয়ারম্যানপাড়া, কামারপাড়ার বাসিন্দারা যাতায়াত করেন।
সাগুনী গ্রামের বাসিন্দা পলাশ চন্দ্র অধিকারী বলেন,” বিগত কয়েক সরকারের আমলে জনপ্রতিনিধির কাছে দফায় দফায় আবেদন জানানো হলেও রাস্তা নিয়ে সমস্যারটি কোনো সুরাহা হয়নি।”
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় তাঁর ভাষ্য নেওয়া সম্ভব হয় নি। সংবাদটি লেখা পর্যন্ত সরাসরি দেখা করতে গেলে তিনি সাইটে থাকায় সাক্ষাৎ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031