ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

পীরগঞ্জ উপজেলা প্রশাসন জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণসভা আয়োজন করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণসভা আয়োজন করে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি ভূমি কর্মকর্তা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবু,সাধারণ সম্পাদক এন.কে রানা প্রমুখ। সভায় আন্দোলনের সময়ের লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা। হতাহতদের পরিবার-পরিজন নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031