মণিরামপুরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা

যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম, মণিরামপুর থানার ওসি পলাশ,সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব আবু মুছা,মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর সহ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031