জয়পুরহাটে মা-ছেলের একসঙ্গে গ্রাজুয়েশন

মোঃ মাফিজুল ইসলাম  : ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে মা-ছেলের একসঙ্গে গ্রাজুয়েশন সম্পূর্ণ। ‌পড়াশোনার কোন বয়স নেই। সেটি আরেক বার প্রমাণ করলেন জয়পুরহাটের একজন মা। তার বহুদিনের ইচ্ছা ছিল সে তিনি কলেজ থেকে স্নাতক শেষ করবেন। শেষ পর্যন্ত তিনি সেটি ও স্বপ্ন পূরণ করলেন, জয়পুরহাটের গৃহবধূ রানু পারভীন।

নিজের প্রবল আগ্রহের ওপর ভর করে সন্তান জাহিদ হাসান (২৫) এর সঙ্গে গ্রাজুয়েশন সম্পূর্ণ করে প্রশংসায় ভাসছেন জয়পুরহাটের এই গৃহবধু।

জয়পুরহাট জেলার কদমগাছী গ্রামে জন্মগ্রহণ করেন ,রানু পারভীন। ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিলেন রানু পারভীন। ১৯৯৪ সালে ভাদসা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। বিবাহের পর থেকে সংসার জীবনে গিয়ে আর পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠেনি রানু পারভীনের। পরবর্তীতে সন্তান জাহিদ হাসান ও তার পরিবারের অনুপ্রেরনায় ২০১৫ সালে পুনরায় পড়াশোনা শুরু করেন , এবং ধারবাহিকভাবে ২০২৪ এ সন্তান জাহিদ হাসানের সাথে গ্রাজুয়েশন (ডিগ্রি) সম্পূর্ণ করেন।
সন্তান জাহিদ হাসান এবছর জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ স্নাতক সম্পূর্ণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031