টেকনাফ পৃথক অভিযানে দেশীয় তৈরী এলজি ও গুলি সহ ইয়াবা উদ্ধার আটক ৩ রোহিঙ্গা

জামাল উদ্দীন :
কক্সবাজার টেকনাফ দুটি পৃথক অভিযানে হ্নীলা বিওপি’র হোয়াইক্যং ঝিমংখালী বিওপি’র গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ০৪ নভেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর-পশ্চিম দিকে শ^সানঘাট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৩৪৫ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে একটি ব্যাগ হাতে নিয়ে শ্বসানঘাট এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদেরকে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের (মায়ানমার নাগরিক) নাম ও ঠিকানা নিম্নরুপঃ ১ মোঃ রফিক মিয়া ৪২ পিতা-সাব্বির আহমেদ, গ্রাম-নাগাপুরা, থানা-মন্ডু ও জেলা-মন্ডু। ২ মোঃ রুহুল আমিন ২৫ পিতা-আব্দুল হাকিম, গ্রাম-নাগাপুরা, থানা-মন্ডু ও জেলা-মন্ডু। অপরদিকে….. হোয়াইক্যং ৩ নভেম্বর ২০২৪ তারিখ ঝিমংখালী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক ১৬২৫ ঘটিকায় টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। সন্দেহজনক টহলদল তাকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার নিকট হতে ১টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার করতে সক্ষম হয় আটককৃত ডাকাত দলের সদস্যের নাম ও ঠিকানা ১মোঃ আলম ২৯ পিতা-হাবিবুর রহমান, ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৭, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে (মায়ানমার নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031