আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ,গ্রেপ্তার ১

 মোঃ মনির মন্ডল সাভারঃ আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।গ্রেপ্তার আসামি চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।থানা পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারী আমির হোসেনকে সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031