মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহাদ ও সুমনের বাড়িতে নবাগত ডিসি মোঃ অহিদুল ইসলাম

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মহম্মদপুর উপজেলার দুই শহিদ আহাদ (১৭) ও সুমন (১৯) এর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকার শহিদ আহাদের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহিদ আহাদের মাতা মোছা. পাখি খাতুন, পিতা ইউনুস আলী ও আপন চাচা ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে বেশ কিছু সময় কথা বলেন এবং তাদের ব্রতমান অবস্হার খোঁজ খবর নেন। জেলা প্রশাসক তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মহম্মদোপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ শহিদদের পরিবারের আত্মীয়স্বজন ও সাংবাদিক বৃন্দ। এরপর তিনি অপর শহিদ বালিদিয়া গ্রামের সুমনের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শহিদদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসক মাগুরার পক্ষ ৎেকে একটি উন্নতমানের সেলাই মেশিন ও ফলফ্রুটসের বাকেট উপহার হিসাবে প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদ ও সুৃমন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নতুন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মাগুরায় এসে শহীদদের প্রতি যে সমবেদনা জানালেন তা সাধারণ মানুষেরা বেশ ইতিবাচক দৃষ্টি দেখছেন। তাছাড়া এই কারনে সর্বমহলেই নতুন জেলা প্রশাসক অহিদুল ইসলাম এর প্রশংসা চলছে।

তৌহিদ,সহ- সম্পাদক: sftvbd.com

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031