আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হলেন নাফিউন নেছা

আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ নাফিউন নেছা দ্বিতীয় বারের মতো আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।তিনি গত ২০২৩ সালেও উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন।২০২৪ সালেও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। পরপর দুইবার উপজেলা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় গৌর বর্জন করলেন মোড়ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কৃতিত্ব দেখিয়েছেন। পরপর দুইবার উপজেলা শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হওয়ায় মোড়ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, মোছাঃ নাফিউন নেছা আমাদের স্কুলের গর্বিত শিক্ষিকা। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে মোড়ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন। তিনি আরোও বলেন, আমরা আশা করছি চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন মোছাঃ নাফিউন নেছা । তার জন্য শুভেচ্ছ ও অভিনন্দন রইল। শিক্ষিকা মোছাঃ নাফিউন নেছা বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর। সর্বোপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মণ্ডলীর। তারা যদি আমাকে সঠিকভাবে সহায়তা না করত তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আপনারা দোয়া করবেন যেন এবারও চুয়াডাঙ্গা জেলা ও খুলনা থেকে বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হওয়ার গৌরব অর্জন করতে পারি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031