মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে প্রত্যাহারের দাবীতে পুলিশ সুপারের নিকট ছাত্রদের স্মারকলিপি পেশ

তৌহিদ : মাগুরায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের মদতদাতা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ দুই দফা দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে।সেখান থেকে ১০ সদস্যের একটি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য একেএকে উপস্থাপন করেন।শেষে তাদের দুই দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।দাবী সমুহ হলো-১!সদর থানার ওসি যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং ছাত্রদের টর্চার কারাী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার। ২! মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা।পরে ছাত্রদের পক্ষ থেকে সাদিকুর রহমান খান বলেন,”আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে।এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর য়াবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031