মসজিদ কমিটির বিরোধের জেরে কুপিয়ে আহত ৩

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুরে মসজিদ কমিটির পুনর্গঠনকে কেন্দ্র করে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজ পরবর্তী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নগর পাড়া জামে মসজিদের কমিটি পুনর্গঠন নিয়ে বাকবিতণ্ডা একপর্যায়ে রনি ও তার পিতা ইমরান হোসেন সাধারণ মুসল্লিদের উপরে চওড়া হয়। এসময় সাধারণ মুসল্লিদের শান্ত করতে গেলে চুনি পাটোয়ারী বাড়ির আব্দুস সোহবান এর ছেলে মাহফুজুর রহমানকে ধারালো বটি দিয়ে আক্রমণ করে একই বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে ড্যায়ারিং (৫০) তার ছেলে মোঃ রনি (৩০) ও জামাতা তারেক (৩০)।

এই ঘটনায় মাহফুজুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা মাহফুজের অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পরবর্তীতে মাহফুজুর রহমান কে ধারালো দা দিয়ে হামলা করায় এমরান হোসেন পরিবারকে অবরুদ্ধ করে এলাকাবাসী। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এর নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানার কার্যক্রম এখনো শুরু করা যায়নি এবং কেউ এই বিষয়ে থানাকে অবহিত করেনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031