রৌমারীতে বিপুল পরিমাণ ভারতীয় চিনি আটক

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম ১১ জুলাই ২০২৪ ইং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারি বাজারস্থ একটি গুদামঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুদকৃত ২৬ বস্তা ভারতীয় চিনি, (প্রতিটি বস্তা ৫০ কেজি করে) উদ্ধার পূর্বক জব্দ করা হয়ব এবং একই বাজারে অপর আরো একটি গুদামঘেরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫৫ বস্তা ভারতীয় চিনি, প্রতিটি ৫০ কেজি করে জব্দ করে পৃথক অভিযানে মোট ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করে রৌমারী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনায় রৌমারী থানায় পৃথক দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ও চোরাকারবারি সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যহত রেখেছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রৌমারীতে বিপুল পরিমাণ ভারতীয় চিনি আটক

12 July 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com