পাইকগাছায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে ৫ম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন ৩৫ টি আশ্রয়হীন পরিবার। ১০ জুন প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় পাইকগাছায়ও একযোগে উক্ত গৃহ-প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন তার নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং প্রদান করেন।এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় ৫ম পর্যায়ে উপজেলার গড়ইখালীতে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তুলে দেওয়া হচ্ছে উপহারের এ ঘর।এদিকে ইতিপূর্বে বিভিন্ন ধাপে উপজেলার প্রত্যন্ত এলাকায় ৮৫৫ টি পরিবারের মাঝে উপহারের ঘর প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তারা এর সুফল ভোগ করছেন।এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও আব্দুল বারি সহ সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031