ঠাকুরগাঁওয়ে “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে  হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর খেনপাড়া গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান।এসময় বড়গাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মোঃ জুয়েল ইসলাম,  ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলমসহ ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ ও ১০৭ জন কৃষক  এবং ২৩ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি  ৮১.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে "জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

06 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com