কুড়িগ্রাম জেলা পুলিশের ২ জন সদস্যের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২১ এপ্রিল ২০২৪ কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ সাব্বির আশিকুল আলম চৌধুরী, পিপিএম এর কুড়িগ্রাম জেলা পুলিশ হতে ঢাকা রেঞ্জ ও সার্জেন্ট জনাব মোঃ সুজন রেজা এর কুড়িগ্রাম জেলা পুলিশ হতে চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আজ ২১ এপ্রিল ২০২৪ বিকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা পুলিশের ২ জন সদ্যকে সম্মাননা স্বারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, ডিআইও-১ জনাব মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান, টিআই (প্রশাসন) জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রাম জেলা পুলিশের ২ জন সদস্যের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

22 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com