পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ সহ অর্থ দন্ড প্রদান করেন- ইউএনও মাহেরা নাজনীন

খুলনার পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ সহ মেয়ের পিতার অর্থ দন্ড ও মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

প্রাপ্ত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ জামিরুল গাজী তার স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে আনুষ্ঠানিক বাল্য বিবাহের আয়োজন করেন।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন। এসময়ে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন। এছাড়াও গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করা সহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশের এএসআই ওয়াজেদ আলী, কনস্টেবল জাহিদ হোসেন, আনসার সদস্য কামাল হোসেন, পেশকার ইবরাহীম ও ইউপি সদস্য আবু হাসান সহ স্থানীয় এলাকাবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031