
সুনামগঞ্জের বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ ঘটিকার সময় জেলার সদর উপজেলার নীলপুর বাজারে বিজয় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়।
তিনি গত ৭ এপ্রিল তারিখ দূর্ঘটনায় আহত হয়ে রাত ৩ ঘটিকায় সিলেট উসমানী মেডিকেল ইন্তেকাল করেন।
এসময় সভাপতিত্ব করেন বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী সদস্য ফরিদ আহমদ। পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি শাহরিয়ার আহমদ আকিক ও সাধারণ সম্পাদক শিপন আহমদ। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ,যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জসিমউদদীন, বিশিষ্ট সমাজ-সেবক গিয়াসউদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি রিংকু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক একরামুল হক সেলিম, আব্দুল আহাদ,প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য মাষ্টার নজিবুর রহমান, সহসভাপতি (ইউপি সদস্য) এহসানুল হক এহসান,সহসভাপতি (ইউপি সদস্য) মাহবুব ইসলাম, বৈদেশিক পৃষ্ঠপোষক মিজানুর রহমান মিজান,আফতাব আলী, আনোয়ার হোসেন, সহসভাপতি আবু তালেব,সহ সভাপতি সাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহনুর আহমদ সুলতান, সহ সাধারণ মুহিবুর রহমান মানিক, সহ-অর্থ সম্পাদক রবিউল হাসান রবি, লিপটু দাস সুমন, শিক্ষা সম্পাদক সন্দীপ কুমার দাস, আকিক মিয়া,শিক্ষানুরাগী মোহাম্মদ আলী, মেম্বার নজরুল ইসলাম, সোহাগ আহমদ,জামিল আহমেদ সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন মরহুম আক্তার হোসেনের পরিবার ও তার মেয়ে আদিবার ভরণপোষণের দায়িত্ব বিয়ার আগ পর্যন্ত আমরা সংগঠন থেকে নিবো।
অতিথি ফজলে রাব্বি স্মরণ বলেন, আদিবার যাবতীয় লেখাপড়ার খরছ আমি চালাবো।
উপস্থিত সবাই মরহুম আক্তার হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন।










