আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ৭ মার্চ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুমের সন্চালনায় এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: ইদ্রিছ আলী, প্রফেসর ডা: মহিউদ্দিন,ডা: আব্দুল গফুর,ডা:আব্দুল জলিল, মানবাধিকার ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জসিম উদ্দিন চৌধুরী, আমির হোসেন খান, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন,সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, আরঙ্গজেব খান সম্রাট,চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল করিম, মো. আব্দুর রহিম, মাঈনউদ্দিন আহমেদ।

ইফতার মাহফিলে পূর্ব মুহূর্তে আলোচনা সভায় বক্তারা বলেন আজ বিশ্বের প্রতিটি জায়গায় কোন না কোন ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পরিবেশ, মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার ভূলুণ্ঠিত।তায় প্রকৃত মানবাধিকারের চর্চা করে মানবাধিকার বন্চিতদের অধিকার আদায়ে সকলকে নি:স্বার্থ ভাবে এগিয়ে আসতে হবে। মানবাধিকার কর্মীদের সাহসিকতার সাথে প্রতিটা কাজে অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্পন্ন করতে হবে। এই মানসিকতা তৈরির মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইসমাইল ইমন, হাসানুজ্জামান বাবু, মোঃ হাসান, মোঃ আবু বক্কর। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাহমুদুল হাসান নিজামী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031