মহাদেবপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরির অভিযোগে আরমান সাকিদার (৪০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর পাইকারি কাঁচা বাজারে। নিহত আরমান সাকিদার নওগাঁর পার্শ্ববতী জেলা জয়পুরহাট এর আক্কেলপুর উপজেলার রায়কালি খাঁপাড়া গ্রামের আমজাদ হোসেন সাকিদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাইকারী কাঁচা বাজার থেকে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক পূর্বক পিঠমোড়া করে হাত বেঁধে বেদম মারপিট করেন। এক পর্যায়ে হাটের ইজারাদার এর লোকজন হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে তাদের অফিস কক্ষে আটক করে রাখেন। এরিমাঝে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। অপরদিকে নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে প্রকৃত ঘটনাকে আড়াল করতে তার মৃতদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপ-প্রচার চালানো হচ্ছে। মৃতদেহ উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন প্রতিবেদক কে জানান, ঘটনার খবর ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031