বটিয়াঘাটা থানায় দুই পিলার ব্যবসায়ী আটক

খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে সীমানা পিলার চক্রের ০২ (দুই) সদস্য সহ সীমানা পিলার উদ্ধার। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, গোপন সংবাদের ভিত্তিতে ইং ২ ৩/০৩/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-বার এর সার্বিক দিক-নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান করাকালে বটিয়াঘাটা থানাধীন ঝালবাড়ি চরপাড়া গ্রামের জনৈক মঞ্জুরুলের বাড়ীর পিছনে বেগুন ক্ষেত হতে আসামী ১। মোঃ বাপ্পী শেখ (২৪), পিতা- আকমল শেখ, সাং-বিরাট, ২। তারিকুল ইসলাম শেখ (৩০), পিতা- ইনসান শেখ, সাং-ঝালবাড়ি, উভয় থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে ২৪/০৩/২০২৪ তারিখ রাত্র ০৯.৫০ ঘটিকার সময় ধৃত করেন। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে একটি সীমানা পিলার সদৃশ বস্তু দেখায়। যার উচ্চতা ৩৭ ইঞ্চি, নিচের ব্যাস ২৭ ইঞ্চি, উপরের ব্যাস ২৬ ইঞ্চি উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন বটিয়াঘাটা থানা মামলা নং

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বটিয়াঘাটা থানায় দুই পিলার ব্যবসায়ী আটক

24 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com