চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থেকে ১৩২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

১৯ মার্চ ২০২৪ ইং তারিখ ২২:০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসার্স নাহালা ফিলিং স্টেশন মহারাজপুর, মিয়াপাড়া, চাঁপাইনবাবগঞ্জ এর সামনে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী ১। েেমাঃ জনি ইসলাম (২৪), পিতা-মোঃ শরিফুল ইসলাম, মাতা-মোছাঃ হিরা বেগম, সাং-হরিনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল-১৩২ বোতল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থেকে ১৩২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

20 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com