চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট হতে ৩২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।১৯ মার্চ ২০২৪ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ সিহাব (১৯), পিতা-মোঃ জিয়াউর রহমান, মাতা-মোছাঃ জুনিয়ারা বেগম, সাং-গোপান নগর বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৩২১ বোতল ফেন্সিডিল সহ র‌্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031