কুড়িগ্রামে ৪২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লিলি’কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১২ মার্চ ২০২৪ রাত্রি আনুমানিক ২১.৪৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন বিদ্যাবাগীশ (পশ্চিম পাড়া) গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ লিলি বেগম (৪৮) এর বাড়ী থেকে ৪২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে ৪২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লিলি'কে গ্রেফতার করেছে পুলিশ

14 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com