কক্সবাজার সদর থানাধীন পৌরসভার গুণগাছ তলা এলাকা হতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক।

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।   এরই ধারাবাহিকতায়, কক্সবাজার সদর থানার মামলা নং-০১, তারিখ ০১/১২/১৯ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মোতাবেক ডাকতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন যাবত পলাতক আসামী মোঃ হেলাল হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার গুণগাছ তলা এলাকায় আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০১.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার পলাতক আসামী মোঃ হেলাল হোসেন (৩৭), পিতা-মৃত নুরুচ্ছফা, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031