কক্সবাজার  লিংক রোডে র‌্যাবের হাতে ইয়াবা ও নোহাসহ  আটক ২

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ হতে একটি NOAH সাদা রংয়ের গাড়ী (যার রেজিঃ নং-ঢাকা- মেট্টো-গ-১৪-৬৩৬১) করে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০০.১৫ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন লিংক রোড সিজল মিষ্টির দোকানের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দল উল্লেখিত গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে গাড়ীর ড্রাইভার ০২নং ব্যক্তি ও পাশের আসনে (সিটে) বসে থাকা ০১নং ব্যক্তির ডান হাতে থাকা শপিং ব্যাগসহ তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটির সিটের নিচে বিশেষ অবস্থায় লুকায়িত ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত গাড়িটির সিটের নিচ হতে তাদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে সর্বমোট ১৫,০০০ (পনেরো হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় ১। মোঃ ইসমাইল(৪০), পিতা-আলী মিয়া, মাতা-নুরুচ্ছফা, ২। সৈয়দ আলম(৩৫), পিতা-মৃত উলা মিয়া, মাতা-মৃত বেগম জান, উভয় সাং-পশ্চিম সাতঘরিয়া পাড়া (উলা মিয়ার বাড়ী), ০৭নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত একে অপরের যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বর্ণিত গাড়ি ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031