ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন(২৩) নামে ১ জনকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।

উক্ত সময় আমজাদ হোসেন(৩৮) নামে আরও একজন পালিয়ে যায়।জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(০৯ মার্চ) রাতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল এর নির্দেশনায় থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিন ঝাড়গাঁও গ্রামে এক অভিযানে পরিচালনা করা হয়। এসময় আল আমিন কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে রুহিয়া থানার উপপরিদর্শক আবু হানিফ মন্ডল।আটককৃত আল আমিন সদর উপজেলার ভেলাজান(নদীপাড়া)গ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং পলাতক আমজাদ হোসেন দক্ষিন ঝাড়গাঁও গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন,উক্ত ঘটনায় রুহিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-০৩, তাং-০৯/০৩/২০২৪ খ্রিঃ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031