টেকনাফ নতুন পল্লনপাড়ায় র‌্যাব-১৫ অভিযানে বসত-বাড়ি তল্লাশী করে ইয়াবাসহ এক নারী আটক

গত ০৫ মার্চ ২০২৪ তারিখ অনুমান ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মোহাম্মদ আলীর বসত ঘরের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারী স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসত ঘর তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় তসলিমা আক্তার(৩০), পিতা-নূরুল ইসলাম, স্বামী-মোঃ আলী, মাতা-খালেদা বেগম, সাং-নতুন পল্লানপাড়া, ০৪নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায় যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031