পাইকগাছায় ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিষয়ক প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অসীম কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার।এ সময়ে দিবস দুটির তাৎপর্য তুলে ধরার মাধ্যমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী রায়, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছা এর সেক্রেটারি এম জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রভাষক মোঃ মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী প্রধান শিক্ষক আঃ ওহাব, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার,শিবপদ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031