নলছিটিতে শ্রমিক লীগ কর্মীকে হ’ত্যায় মামলা দায়ের, গ্রেপ্তার- ১

ঝালকাঠির নলছিটিতে শ্রমিক লীগ কর্মী ও ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ইমরান হাওলাদারকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার(২৫ফেব্রুয়ারী) বিকেলে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন নিহতের পিতা রশিদ হাওলাদার।মামলাসূত্রে জানা গেছে, ইমরান হাওলাদার হত্যার ঘটনায় তার পিতা রশিদ হাওলাদার দুইজনকে এজাহার নামীয় আসামী উল্লেখ করে অজ্ঞাত ১০-১২জনসহ মোট ১৪জনকে আসামী এ মামলা দায়ের করেন। উল্লেখ্য গত ২৪ ফেব্রæয়ারী রাত ৯টার দিকে বাড়ী ফেরার পথে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের সড়কের পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে সন্ত্রাসীরা। পরবর্তীতে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাইদুল ইসলাম অভি। পিতার নাম মাসুম হাওলাদার। সে উপজেলার পৌর এলাকার ফেরিঘাট এলাকার বাসিন্দা।

নিহতের ভাই রাসেল হাওলাদার জানান, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। ভাই মারা যাওয়ার আগে আমার এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ইদ্রিস হাওলাদার ও তার ছেলে আলামিন হাওলাদারের নাম বলে গেছে। তারা দুজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়েছে। এসময় তাদের সাথে আরও কয়েকজন ছিল যাদের সে চিনতে পারেনি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী জানান, শ্রমিক লীগ কর্মী ইমরান হাওলাদার হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার গ্রহনের পর রাতেই অভিযান চালিয়ে সাইদুল ইসলাম অভি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য সাড়াশি অভিযান চলমান আছে। খুব শীঘ্রই তাদের গেপ্তার করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031