ভান্ডারিয়ায় স্মার্ট আই ডি বিতরণ

পিরোজপুর ভান্ডারিয়ায় শেখ কামাল পৌর অডিটরিয়ামে সাংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের উপস্থিতিতে স্মার্ট এন আই ডি বিতরণ অনুষ্ঠান পালিত হয়।

অদ্য ২৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২:৪৫ সময় ভান্ডারিয়া শেখ কামাল পৌর অডিটরিয়ামে উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সাংসদ মোঃ মহিউদ্দিন মহারাজ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মঠবাড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু,পিরোজপুর জেলা ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুবক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, মহিলা যুবলীগের সভাপতি আসমা সুলতানা যুথী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগত স্মার্ট কার্ডধারী জনসাধারণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031