নড়াইল গোয়েন্দা পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

নড়াইল গোয়েন্দা পুলিশের অভিযানে পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহান (৩০), মোঃ মহসিন (৩২) ও মোঃ ইমদাদুল হক (২৮) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহান (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের মোঃ মারুফ হোসেনের ছেলে, মোঃ মহসিন (৩২) নড়াইল সদর থানাধীন রামচন্দ্রপুর পাচুরিয়াপাড়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে এবং মোঃ ইমদাদুল হক(২৮) একই গ্রামের মৃত কওছার উদ্দিন শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর সাকিনে জনৈক আবুল কালাম শিকদারের বসতঘরের দক্ষিণ-পশ্চিম কোণে গোসলখানার সামনে হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহান (৩০), মোঃ মহসিন (৩২) ও মোঃ ইমদাদুল হক (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031