রানীশংকৈলে গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তর্গত ২ নং নেকমরদ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জগেন্দ্র নাথ রায় (৪০)কে মারধরের ঘটনায় আজ রাত ৮ ঘটিকার সময় উক্ত ইউনিয়নের ইউপি সদস্য মোঃ দবিরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

রানীশংকৈল থানা মামলা নং ২৩ মামলা সুত্রে জানা যায় গতকাল রবিবার রাতে নেকমরদ বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে ইউপি সদস্য কর্তৃক পারকুন্ডা গ্রামের মৃত ভাইন বাবু ছেলে গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ রায় কে বেধড়ক মারপিট করে এবং তার পরনে থাকা ইউনিফর্ম ও সাথে থাকা কয়েকটি টাকার নোট ছিঁড়ে দেন। পরে স্থানীয়রা গ্রাম পুলিশের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন। এই মারধরের ঘটনায় গ্রাম পুলিশ সদস্য জগেন্দ্র নাথ রায় রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন ইউপি সদস্য মোঃ দবিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য ব্যবস্থা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031