পাইকগাছায় চোখে সুপারগ্লু দিয়ে গৃহবধূকে ধ’র্ষ’ণ;মালামাল লুট

খুলনার পাইকগাছা উপজেলায় রাতের আঁধারে বাড়িতে এসে চোখ-মুখে সুপারগ্লু দিয়ে এক গৃহবধূকে (৪৫) ধর্ষণ করেছেন দুর্বৃত্তরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনাটি পাইকগাছার রাড়ুলী গ্রামে রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে ঘটেছে বলে প্রাপ্ত সূত্রে জানা যায়। ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, রোববার রাতে কে বা কারা মই দিয়ে ছাদে প্রবেশ করে সিড়ির দরজা শাবল দিয়ে ভেঙে গৃহবধূর বেডরুমে ডোকেন। এসময় গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি একা বাড়িতে ছিলেন। গৃহবধূকে হাত পা বেঁধে চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এসময় ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং আনুমানিক ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তার স্বামীকে খবর দেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এডিশনাল এসপি সুশান্ত, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, ডিবি পুলিশের টিম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। এবিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান রয়েছে। তিনি আরো বলেন গৃহবধূ বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে- সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031