ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাহিড়ী বাজারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাহিড়ী বাজারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় মূল্য তালিকা না থাকা, ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আইনে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফসানা কাওসার। এসময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে মেসার্স আল নূর মিষ্টান্ন হোটেল নুরুল ইসলাম হোটেলকে দন্ডবিধী ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ টাকা, ও অপর আর একটিতে মেসার্স নজরুল মসলা ভান্ডারকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মতে ২০০০ টাকা, জরিমানা করা হয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফসানা কাওসার বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031