চুয়াডাঙ্গার জীবননগরে মা নার্সিং হোমে এক সেবিকাকে জবাই করে হ*ত্যা ৫ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে মা নার্সিং হোমে এক সেবিকাকে জবাই করে হ*ত্যা ৫ জন আটক

 

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৮-০১-২৪ চুয়াডাঙ্গার জীবননগর শহরের মা নার্সিং হোমের সেবিকা দুই সন্তানের জননী হাফিজা খাতুন (৩৫) দূর্বিত্তের হাতে খুঁ*ন হয়েছে। দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হ*ত্যা করে পালিয়ে যায়।

হাফিজা খাতুন জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের কবীরের স্ত্রী ও সন্তোষপুর গ্রামের শমসের আলীর মেয়ে। পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক কটরা হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ জানান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন,২৭ জানুয়ারি অনুমান রাত সাড়ে আটটার দিকে জীবননগর মা নার্সিং হোমে দূর্বৃত্তের ধারালো ছুরার আঘাতে উক্ত প্রতিষ্ঠানের কর্তব্যরত সেবিকা হাফিজা খাতুনের মৃত্যু হয়েছে। এঘটনায় সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

বাইট: ১ নাজিম উদ্দীন আল আজাদ অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এদিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: রাগবীর জানান হাফিজাকে রাত ৮টা ৫০ হাসপাতালে আনলে তাকে মৃত অবস্থায় পায় তার শরীরে গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং এ আঘাতের ফলে রক্তক্ষরণে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

পুলিশ এ ঘটনার সাথে জড়িতকে আটক করার চেষ্টা করছে।

এম এ মামুন
চুয়াডাঙ্গা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031