হরিণাকুন্ডুতে আলমসাধু চালক নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে বাদশা মিয়া (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারী) ভোরে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামের পিন্টু হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফল তলা যাচ্ছিল। পথে হরিণাকুণ্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

হরিণাকুন্ডুতে আলমসাধু চালক নিহত

28 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com