[post-views]
পাইকগাছায় অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তার

 

খুলনার দক্ষিণের পাইকগাছা উপজেলায় বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতের প্রকোপে জনজীবন প্রায় বিপর্যস্ত। এছাড়াও সম্প্রতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবিকা উপার্জন কষ্টসাধ্য হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন যেনো তাদের পিছুই ছাড়ছে না। এদিকে প্রচন্ড শীতে এসব অসহায় মানুষের অনেকেরই নেই পর্যাপ্ত শীতের পোষাক, সবমিলিয়ে একটু বেঁচে থাকার জন্য প্রতিটাদিন তাদের জীবনযুদ্ধো করতে হয়। ঠিক এ মূহুর্তে সাধ্যমতো গরীব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তার।

শুক্রবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিম্ন আয়ের শীতার্ত পরিবারগুলোর মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন পপি আক্তার। এছাড়াও তিনি প্রতিবছরই উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির ও বাৎসরিক জাকাত ফিতরা সহ বিভিন্ন সময়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

এ প্রতিনিধি তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তারের কাছে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে বিভিন্ন এধরণের সেবামূলক কাজগুলো করে যাচ্ছি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনার শেখ পরিবারের আহবানে সাড়া দিয়ে সাধ্যমতো শীতার্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

উল্লেখ্য, পপি আক্তার আগামী ২৪ জানুয়ারি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কায় রওনা হবেন। তিনি পাইকগাছা উপজেলা সহ সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তার

19 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com