সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক আটক

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১২। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটক কাওছার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান।

ইলিয়াস খান জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮ একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। এরপর সেই পিকআপ, ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031