আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া । শনিবার সকাল ১০টায় ওসির রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত অফিসার শেখ গনি মিয়া বলেন,এলাকার আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও ব্যাপক ভুমিকা আছে। আমি আলমডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলার উন্নয়নে ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।যেহেতু চুয়াডাঙ্গা জেলার ভিতরে আলমডাঙ্গা একটি বৃহত্তম উপজেলা। তাই এই উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন,গণমাধ্যম কর্মীরা স্বাধীন। সাংবাদিকদের পিঠে কখনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছাপ পড়তে পারে না। তাদের খূরধারা লেখনির মাধ্যমে সমাজের আসল চিত্র ফুটে ওঠে ।
এ সময় সাংবাদিকরাও তাদের বিভিন্ন মতামত প্রকাশ করে এবং সামাজিক সমস্যাগুলো তুলে ধরে।মতবিনিময় সভা শেষে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, যুগ্নসাধারণ সম্পাদক এম সন্জু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন পরশ, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল, সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠ ও দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান রহমান মুকুল, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আকাশ খবরের ব্যুরো প্রধান ফিরোজ ইফতেখার, দৈনিক সময়ের আলো ও দৈনিক মাথাভাঙ্গার সহকারী ব্যুরো শরিফুল ইসলাম রোকন, খাঁস খবরের প্রতিনিধি শাহরিয়ার শরিফ, সাংবাদিক সোহেল, জাহিদুল ইসলাম চঞ্চল,অনিক সাইফুল,সোহাগ, সালাউদ্দিন মুক্তার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031